বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বালতির পানিতে ডুবে নড়াইলে শিশুর মর্মান্তিক মৃত্যু

Coder Boss
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭২ Time View

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের জঙ্গলগ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ অগস্ট) বিকেলে টিউবওয়েলের নিচে রাখা পানিভর্তি বালতিতে ডুবে নাঈমা নামের এক ১৫ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি ওই গ্রামের বারেক শেখের মেয়ে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, নাঈমা খেলার সময় বাড়ির টিউবওয়েলের নিচে রাখা পানিভর্তি একটি বালতির কাছে চলে যায়। অসাবধানতাবশত সে বালতির মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বালতির ভেতর তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102