রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে রুশ নজরদারি: ইরানকে তথ্য দিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির তেল আবিবে যুদ্ধবিরোধী বিশাল বিক্ষোভ, গ্রেফতার ১২: উত্তাল ইসরায়েল উজিরপুরে শতবর্ষী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ: হুমকির মুখে কৃষি ও পরিবেশ ‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি: আমানউল্লাহ তথ্য গোপন করে তেল মজুদ, ভাটিয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা সংবিধান ও ইতিহাসের যাঁতাকলে প্রশাসন: মহেশপুর ইস্যু কি রাজনৈতিক প্রতিহিংসার নতুন মহড়া? মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়কের খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ইরানে হামলা বাড়লে সুয়েজ খাল অচল করার হুঁশিয়ারি হুথিদের ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার

পঞ্চগড়ের টুনির হাটে নাইটগার্ড রফিকুল ইসলাম ডুবু নামে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭৫ Time View

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি ॥
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে একটি খড়ির দোকান থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের দিকে বাজারের ওই দোকান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান বলেন, আমরা গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।

এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও পুলিশ বলছে, যেকোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102