বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১৭ Time View

‎কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর পৌরশহরের প্রেট্রোল পাম্প থেকে বিজয় র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে মসজিদুল হুদা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা বলেন, বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েছে। ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। দ্রুত নির্বাচনই সেই পথের একমাত্র সমাধান।
‎‎তিনি আরো বলেন, উলিপুরে যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে ফ্যাসিস্ট আ.লীগের এসব নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবী জানান তিনি।

‎এ সময় সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম প্রমুখ।

‎পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102