রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭৯ Time View

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি॥
শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লবে জুলাই শহীদ ও জুলাই আহত যোদ্ধাদের সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে শরীয়তপুরের ১৪ জন জুলাই শহীদ পরিবারসহ জুলাইয়ের ৮৩ জন আহত যোদ্ধাকে সরকারিভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

সরকারের প্রতিনিধি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

এ সময় অন্যদের মধ্যে শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রেহান উদ্দীন, ছাত্র সমন্বয়ক ইমরান আল নাজিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই বিপ্লবের আহত যোদ্ধারা সম্মেলনে দেশ সংস্কারে ও তাদের দাবি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102