রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার বার্তা: এমন বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচারের ঠাঁই হবে না

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬২ Time View

অনলাইন ডেস্ক ॥
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান আমাদের একটি নতুন দিক দেখিয়েছে। এই অভ্যুত্থান একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগের ফলে যে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে, তা আমাদের রক্ষা করতে হবে।

৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অবিস্মরণীয়। এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল এবং দেশ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছিল। এই অর্জনের জন্য তিনি দেশের সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানান।

ড. ইউনূস শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “ফ্যাসিবাদী শক্তিকে মোকাবিলা করতে গিয়ে যে সাহসী তরুণ, শ্রমিক ও পেশাজীবীরা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” তিনি আহত এবং পঙ্গু হওয়া জুলাই যোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান ছিল সম্মিলিত প্রতিবাদের ফল। এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম শুরু করেছে। জুলাই গণহত্যার বিচার দ্রুত গতিতে চলছে। একই সঙ্গে শহীদদের স্মৃতি রক্ষা এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. ইউনূস জানান, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

প্রধান উপদেষ্টা বলেন, “পতিত স্বৈরাচার ও তার স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102