বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

থানাই হোক মানুষের আস্থার ঠিকানা: আইজিপি

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
জনগণের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, কোনো মানুষ যেন থানায় এসে অপমানিত না হয়। থানার দরজা মানুষের জন্য সব সময় খোলা থাকবে এবং এর পরিবেশ হবে সহযোগিতাপূর্ণ, আতঙ্কের নয়। থানাই যেন ন্যায়বিচারের প্রথম আশ্রয়স্থল হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের সম্মেলন কক্ষে ‘থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জন-আস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয়’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি তাঁর বক্তব্যে অতীতের ভুলত্রুটি স্বীকার করে বলেন, “আমাদের অতীতের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমরা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছি। আমাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে।” তিনি সবাইকে প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা হয়রানিমুক্ত ও মানবিক আচরণ করি এবং জনমুখী সেবা নিশ্চিত করি।” তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব’ শুধু একটি ঘটনাপ্রবাহ ছিল না, এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের এক জাগরণ।

এই কর্মশালায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রেক্টর এস এম রোকন উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী, পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102