রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে লাখো কণ্ঠে শপথ: বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

Coder Boss
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২১ Time View

মো: সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুর জেলায় জুলাই পুনর্গঠনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ। সমাজসেবা মন্ত্রণালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান এবং মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মিসেস মাশউদা রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল, তা বাস্তবায়ন করতে সকলকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশকে বৈষম্যহীন, সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

এর আগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শীর্ষক শপথ বাক্য পাঠ করানো হয়। এই শপথ পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102