রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরে ১২ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৪৫ Time View

মো: সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলায় ১২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে ঢাকার বাড্ডা থেকে আরো ১ জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১২ মে) দুপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (কোতয়ালী জোন) মোহাম্মদ আব্দুল মতিন, এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার আপন দুই ভাই আশিক মুন্সী (৩০) ও মোঃ মতিউর রহমান (৪৫) এবং একই থানার মোঃ আজগর আলী মোল্যা (৩০)।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সালথা থানাধীন কেশারদিয়া হাড়ভাঙ্গা তিন রাস্তার মোড় এলাকা হতে বিশিষ্ট মাদক কারবারি আশিক মুন্সী (৩০) ও মোঃ মতিউর রহমান (৪৫) কে শনিবার ১১(মে) আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে দিকে ১২ কেজি গাঁজা সহ আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামীদের দেয়া তথ্যমতে উদ্ধারকৃত গাঁজার পৃষ্ঠপোষক ও আর্থিক যোগানদাতা আসামী মোঃ আজগর আলী মোল্যা (৩০) কে ঢাকার(ডিএমপি) বাড্ডা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, উক্ত আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সরবরাহ করে ঘটনাস্থল সহ আশেপাশের থানা এলাকায় বিক্রয় করে থাকে। উক্ত আসামীদের বিরুদ্ধে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102