রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ধামরাইয়ে ৩৬ কৃতি শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি ও সম্মাননা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৮ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’ এর আওতায় ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ১৬ জন এইচএসসি কৃতি শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ শিক্ষাবৃত্তি এবং ২০ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোঃ জামাল উদ্দিন রুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জিয়াউল হক এবং ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

ধামরাই উপজেলা একাডেমিক সুপারভাইজার আইরিন সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102