বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

‘মুজিববাদী সংবিধান’ সংস্কার না হলে জাতীয় নির্বাচন নয়: নাহিদ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি ॥
জাতীয় নির্বাচন সংস্কার ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় দলটির পথসভায় বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সার্বিক সংস্কার ও উন্নয়নের স্বার্থেই এই সংবিধানের সংস্কার প্রয়োজন।”

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, হবিগঞ্জের বানিয়াচংয়ে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, তার দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপানোর চেষ্টা চলছে।

এনসিপি আহ্বায়ক তার বক্তব্যে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি জানান, এনসিপি এসব বিষয়ে কাজ করবে।

পথসভার আগে নাহিদ ইসলাম সিলেটের বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। শহীদদের স্বজনরা এ সময় বিচার ও সংস্কারের বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। মৌলভীবাজারে পথসভা শেষ করে এনসিপি নেতারা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102