বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বিমান বিধ্বস্ত: আহতদের চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ দল ঢাকায়

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৭ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
ঢাকা, ২৫ জুলাই: গত সোমবার ঢাকার মোহাম্মদপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল বৃহস্পতিবার ( ২৪ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চীনা দলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলের সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম রয়েছে। এই দলটি আজ (শুক্রবার ২৫ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য চীনে স্থানান্তরের সুপারিশও করবেন তারা।

এর আগে, দুর্ঘটনার পরপরই চীনা ও বাংলাদেশি চিকিৎসকরা টেলি-কনসালটেশনের মাধ্যমে গুরুতর আহতদের চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। বাংলাদেশ সরকারের অনুরোধে চীন ছাড়াও ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় পৌঁছে আহতদের চিকিৎসায় সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102