বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

করতোয়া করিয়ার সার্ভিসে বুকিং দিতে এসে গাঁজার প্যাকেট রেখে যুবকের পলায়ন

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৭৯ Time View

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসে এক যুবক একটি প্যাকেট বুকিং দিতে এসে তার কাছে চালান এবং প্যাকেটের পণ্য দেখতে চাইলে গাঁজার প্যাকেট রেখে পালিয়ে যায় ওই যুবক।

রোববার (১২ মে) সন্ধ্যায় জেলা শহরের ভকেশনাল মোড়ে অবস্থিত করুোয়া করিয়ার সার্ভিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মিলন মিয়া জানান, ‘সন্ধ্যায় এক যুবক একটি প্যাকেট বুকিং দেওয়ার জন্য অফিসে আসে। এ সময় তার কাছে চালান কপি চাইলে সে দিতে পারেনি। পরে আমাদের সন্দেহ হলে প্যাকেটে কি মাল আছে দেখতে চাওয়া হয়। তখন সে প্যাকেট খুলে দেখাতে চাইয়ে কৌশলে মোবাইল ফোনে কথা বলতে বলতে দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় তার পেছন থেকে দৌড় দেয়া হলেও তাকে ধরা সম্ভব হয়নি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে প্যাকেট খুলে পলিথিনে মোড়ানো ৩টি গাঁজার প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলাম জানান, করুোয়া কুরিয়ার সার্ভিস থেকে থানায় খবর পেয়ে সেখান থেকে প্যাকেট করা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102