রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

আশুলিয়ায় বিএনপি নেতা দুলালের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের মামলা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৯ Time View

বিশেষ প্রতিনিধ ॥
ঢাকা, জুলাই ২৩, ২০২৫: আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ দুলাল ডাক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন কানাডা প্রবাসী মরিয়ম ইয়াসমিন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রবাসী মরিয়ম ইয়াসমিনের অভিযোগ, আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীর চট এলাকায় তার বাসভবনে দুলালের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী একাধিকবার হামলা চালিয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, আসাদুল হক দুলাল দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। তিনি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও দখলবাজ চক্র পরিচালনা করেন, যার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ।

মরিয়ম ইয়াসমিনের অভিযোগে বলা হয়েছে, গত এক মাসে প্রবাসীর বাড়িতে তিনবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় বোমা, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। সর্বশেষ গত ১৬ জুলাই দুলালের নেতৃত্বে তার বাহিনী বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ব্যাপক বোমাবাজি, গুলি, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।

প্রবাসী মরিয়ম ইয়াসমিন অভিযোগ করেছেন, দুলাল শুধু নিজেই এসব অপকর্মের সঙ্গে জড়িত নন, বরং তিনি আলম নামের এক কুখ্যাত সন্ত্রাসীসহ আরও ভয়ঙ্কর একটি বাহিনী গড়ে তুলেছেন। আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, মাদক পাচার ও বহু ফৌজদারি মামলা রয়েছে। মামলায় আরও যাদের নাম এসেছে, তারা হলেন চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার, ছোট নূরা, বাবু, ফরিদ, বড় নূরা ও শাহাদাত। অভিযোগ রয়েছে, এরা সবাই দুলালের নির্দেশেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত।

আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102