বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সুদের বোঝা সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা: চিরকুটে বিচার চাইলেন ভুক্তভোগী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৫ Time View

অনলাইন ডেস্ক ॥
জামালগঞ্জ, সুনামগঞ্জ: সুদের মহাজনের অব্যাহত চাপ সইতে না পেরে সুনামগঞ্জের জামালগঞ্জে কানু সরকার (৪৫) নামে এক থাই গ্লাস ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার নতুনপাড়ার রবিন্দ্র ভৌমিকের ভাড়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কানু সরকার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে।

আত্মহত্যার আগে কানু সরকার একটি চিরকুট লিখে গেছেন, যেখানে তিনি জামালগঞ্জ থানার ওসির কাছে বিচার চেয়েছেন। চিরকুটে কানু বাবু লেখেন, “বরাবর জামালগঞ্জ থানা ওসি স্যার, আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয় যে, টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করিবে। এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করিলাম। আজ তিনটার ভেতর টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে। এ বিষয়ে নিচতলার স্বপন জানে। আমি বিচার চাই। ইতি কানু বাবু। এই (আমার) মরার দায় মাসুক ও তার বউ।”

কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার স্বামী জামালগঞ্জে থাই গ্লাসের ব্যবসা করতেন। ব্যবসার অর্থ সংকটের কারণে তিনি তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদ নেন। নিয়মিত সুদ পরিশোধ করা সত্ত্বেও, গত দুই মাস কিছু সমস্যার কারণে সুদ দিতে পারেননি। এর ফলস্বরূপ, মাসুক তার স্বামীকে বারবার হুমকি দেন যে, বিকেল ৩টার মধ্যে সুদসহ সমস্ত টাকা পরিশোধ না করলে বাসার সমস্ত মালামাল নিয়ে যাবেন। প্রতিমা তালুকদার জানান, তিনি তখন তার বাবার বাড়ি দিরাই ছিলেন এবং মোবাইল ফোনের মাধ্যমে খবর পান যে তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102