বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বিমান দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯২ Time View

প্রেস রিলিজ ॥
ঢাকা, ২২ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.।

এই জাতীয় শোকাবহ সময়ে প্রাইম ব্যাংক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরী চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইলো। আমরা আশা করি, আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও কমাবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা করবে।’

দুর্যোগের সময় যারা দ্রুত সাড়া দিয়েছেন, বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও যেকোনও কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102