বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

স্কুল চলাকালীন দুটি শ্রেণী কক্ষে আগুন, আতঙ্কিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৬৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের দুটি শ্রেণীকক্ষে আগুন লাগে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে লাগা ওই আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সাতে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টীম আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (১২ মে) দুপুর আনুমানিক ১ টার দিকে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণীর দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুপুরে ুিফিন চলাকালিন সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণীর দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ওই শ্রেণীকক্ষ দুটিতে থাকা ৪২টি টেবিল, ১০টি ফ্যান ও দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে শ্রেণীকক্ষে আগুন দেখে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাহিরে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।

কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ দুপুরে আমাদের টীম আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102