শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা কেরানীগঞ্জে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক ১ ২ এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস ‎লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

জুলাই সনদ প্রণয়নে স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদক ॥
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

কমিশন প্রধান ড. ইউনূস জোর দিয়ে বলেন, “এটি একটি ঐতিহাসিক ঘটনা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এর মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে, মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে।” তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানান।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে ঐকমত্য অর্জিত হয়েছে। এছাড়াও, আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102