বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি সমাবেশে সংঘর্ষ, নিহত ৪; জারি ১৪৪ ধারা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধি॥
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হামলা ও সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে এবং বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৮), টুঙ্গিপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে সোহেল মোল্লা (৩৫), থানার পাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী (২২), এবং শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)। গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শেখ মো. নাবিল এই তথ্য নিশ্চিত করেছেন।

হামলার সূত্রপাত ও সহিংসতা বৃদ্ধি
এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ শহরজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার বিকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এই সময় অনেক পুলিশ সদস্য ও সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন। বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার মূল সড়কগুলো গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয়।

এর আগে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয়।

এনসিপির লং মার্চ ও সমাবেশ
জুলাই মাসজুড়ে কেন্দ্রীয় এনসিপি সারাদেশে জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচী পালন করছে। এরই অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে লং মার্চ ও সমাবেশ করে। এই সমাবেশকে কেন্দ্র করেই দু’পক্ষের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102