রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

“সন্ত্রাসীদের ঠাঁই নাই”

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮২ Time View

সন্ত্রাসীদের ঠাঁই নাই
– কাজী ছাব্বীর –

সন্ত্রাসীদের দিওনা ভাই
স্বাধীন বাংলায় ঠাঁই
রক্তে কেনা স্বাধীন দেশে মোরা
শান্তিতে বাঁচতে চাই।

লোভের মোহে মানুষ মারা
মহাপাপের কাজ
নরপিশাচদের অপকর্মে মোরা
নেই যে ভালো আজ।

রাজনৈতিক পরিচয়ে যেনো নাহি পায় পার
ঐক্য গড়ো ধরব ওদের হার করিব চুরমার।

এই নেতা সেই নেতা তাদের যত ভক্ত
ছলেবলে কৌশলে ওরা চুষে নিরীহের রক্ত।

নেতা আর চাঁদাবাজ ওরা ভাই ভাই
রক্তে কেনা স্বাধীন দেশে হবেনা ওদের ঠাঁই।

কৃষক শ্রমিক ছাত্রজনতা হও আগুয়ান
সভ্য সমাজ গড়বো মোরা করছি আহবান।

রক্তে কেনা স্বাধীন দেশ রক্ষা করব ভাই
গুণ্ডা মাস্তান সন্ত্রাসী তোদের রক্ষা নাই।

৭১ ও ২৪শে যারা দিয়ে গেছে প্রাণ
কোনো বিনিময়ে হবে নাকো শোধ তাদের প্রতিদান।

সারাদেশে প্রতিরোধ গড়ো
চাদাঁবাজ,দখলদারদের বিরুদ্ধে
শক্ত হস্তে করতে হবে দমন
নেমে যাও যুদ্ধে।

ভয় করোনা রক্তচক্ষু কেউ করোনা দ্বিমত
তোমাদেরে ঠেকায় কে আছে কার হিম্মত।

মাথায় রাখো ৫২-৭১
জাগো ২৪-এর চেতনায়
মব, সন্ত্রাস, চাদাবাজ, দখলদার
দেশ উন্নয়নের অন্তরায়।

মা-বোনেরা ঝাণ্ডা হাতে
এসো দলে-বলে
তোমার ছেলে নামছে মাগো…
সন্ত্রাস বিরোধী মিছিলে।

সিংহের মতো গর্জন দাও
ওদের করো শেষ
ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা
এই স্বাধীন বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102