বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শান্তি ফেরাতে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১০ Time View

অনলাইন ডেস্ক ॥
ঢাকা, ১৩ জুলাই: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রবিবার (১৩ জুলাই) থেকে সারা দেশে একযোগে চিরুনি অভিযান শুরু হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন, আইন নিজের হাতে তুলে না নিতে। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।

সাম্প্রতিক মিটফোর্ড হত্যাকাণ্ড এবং খুলনার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, সরকার এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মিটফোর্ড হত্যাকাণ্ডে এরইমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুলনার ঘটনাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় দেখা হবে না। পুলিশ কোনো অপরাধীকেই প্রশ্রয় দেবে না।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্বগুলো এই ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তাঁদের অংশের কাজ যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102