বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

বিএনপির কর্মকাণ্ড আওয়ামী লীগের শাসনকেও ছাড়িয়ে যেতে পারে: নুরুল হক নুর

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০০ Time View

চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক॥
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মন্তব্য করেছেন যে বিএনপি যদি তাদের বর্তমান আচরণ না থামায়, তাহলে ভবিষ্যতে দেশের পরিস্থিতি আওয়ামী লীগের শাসনকালকেও ছাড়িয়ে যেতে পারে। তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি মিটফোর্ডে সংঘটিত ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তার মতে, গত পাঁচ আগস্টের পর থেকে বিগত ১১ মাসে সারাদেশে এমন অন্তত ১১ হাজার ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়ায় সারাদেশে আলোচনার বিষয় হয়েছে, কিন্তু জেলা-উপজেলা ও গ্রাম পর্যায়ে আরও অনেক ঘটনা অপ্রকাশিত থেকে যাচ্ছে।

নুরুল হক নুর আরও বলেন, আওয়ামী লীগের মতোই বিএনপিও দেশে হত্যার রাজত্ব কায়েম করেছে। পাঁচ আগস্টের পর বিএনপি নিজেদের দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। তিনি জোর দিয়ে বলেন, যদি বিএনপি তাদের চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের এই ধারা বন্ধ না করে, তাহলে দেশের ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে।

সাবেক ডাকসু ভিপি শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বলেন, কিছু সুবিধাবাদী মিডিয়াকর্মী ও ব্যবসায়ী চাটুকারিতা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশাসনের একাংশ এখনও শেখ হাসিনার অনুগত রয়েছে। নুর এই প্রশাসন, মিডিয়া ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসানের সভাপতিত্বে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102