রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে তুলকালাম: ফখরুলের ভাইয়ের গাড়িতে হামলা, ভাঙচুর

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৩ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে শনিবার (১২ জুলাই) রাতে এক বিক্ষুব্ধ হামলায় শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং একজন কর্মী আহত হন।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগ্রহণ শুরু হয় দুপুর আড়াইটায় এবং শেষ হয় বিকেল ৫টায়।এরপর থেকেই শুরু হয় উত্তেজনা। সভাপতি পদের ফলাফলে মাত্র দুই ভোটের ব্যবধানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জেলা বিএনপির নেতারা সম্মেলনস্থলে অবরুদ্ধ হয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে সেখানে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দীর্ঘক্ষণ ধরে ফলাফলের দায়িত্বে থাকা নেতারা সাহস করে ফল ঘোষণা করতে পারছিলেন না। পরে রাত ৮টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ভোটকেন্দ্রে এসে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণা শেষে ফিরে যাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার দিকে চেয়ার ছুড়ে মারেন এবং তার গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করেন। গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রাশেদ আলী ও অন্যদের সহায়তায় কোনোমতে ঘটনাস্থল থেকে সরে যান মির্জা ফয়সল আমিন।

হামলার সময় উত্তেজিত কর্মীদের থামাতে গিয়ে উজ্জ্বল নামের এক বিএনপি কর্মী আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর কলেজ ভবনের তৃতীয় তলা থেকে নামার সময় আকস্মিকভাবে এ ঘটনা ঘটে। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়িতে থাকা রাশেদ আলী বলেন, “ভাইকে কোনোমতে রক্ষা করেছি। রাতে আলো কম থাকায় হামলাকারীদের ঠিকমতো চেনা সম্ভব হয়নি।”

সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি, ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102