রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

জনস্বার্থে সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়নে জোর: তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ঘোষণা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৭৬ Time View

অনলাইন ডেস্ক॥
জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের সম্প্রচার ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। বৃহস্পতিবার (১০ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম-সংক্রান্ত নীতিমালা প্রণয়নবিষয়ক এক সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবা প্রদান এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোন মন্ত্রণালয় কী দায়িত্ব পালন করবে, তা ‘অ্যালোকেশন অব বিজনেস’ বা কার্যবণ্টন দ্বারা সুনির্দিষ্টভাবে নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক করার ওপর জোর দেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, সম্প্রচার ব্যবস্থাকে যুগোপযোগী ও জনবান্ধব করতে একটি সুনির্দিষ্ট প্রযুক্তি মূল্যায়ন পরিকল্পনা তৈরি করা জরুরি। এই পরিকল্পনায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে দুই মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, লাইসেন্সিং, মনিটরিং এবং মনিটাইজেশন (আর্থিকীকরণ) সংক্রান্ত বিষয়েও দুই মন্ত্রণালয় একটি ঐকমত্যে পৌঁছাতে পারবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ দেশের সম্প্রচার খাতকে আরও সুসংগঠিত ও জনমুখী করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102