বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

Coder Boss
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০০ Time View

বিশেষ প্রতিনিধি॥
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।1

প্রেস সচিব বলেন, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, নির্বাচনে ১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা তুলে ধরেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে।

এমন দাবির পরিপ্রেক্ষিতে ড. ইউনূস বরাবরই বলে এসেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। এরপর থেকেই দেশের রাজনীতিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102