রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল

Coder Boss
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৪ Time View

অনলাইন ডেস্ক॥
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্যান-আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ডেড সি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনী অবশ্য পরে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে দাবি করেছে যে, তাদের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার জন্য কাজ করছে।

আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, তারা ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, এই হামলায় লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়।

সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102