শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৬২ Time View

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল ১১মে শনিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ন সম্পাদক রুবেল মাহমুদ, অর্থ সম্পাদক ইমদাদুল হক দুলাল প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপগঞ্জ উপজেলা পরিষদের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি নির্বাচিত হলে মাদক, কিশোরগ্যাং, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102