রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

রাজধানীতে সবজির দামে আগুন: দিশেহারা ক্রেতারা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২২৩ Time View

অনলাইন ডেস্ক ॥
রাজধানীর বাজারগুলোতে গত দুই সপ্তাহ ধরে সব ধরনের সবজির দাম ক্রমাগত বাড়ছে, যা সাধারণ ক্রেতাদের দিশেহারা করে তুলেছে। বেশির ভাগ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। শুক্রবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে।

চড়া দামে মিলছে অধিকাংশ সবজি
বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং ঢেঁড়স ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও, পটল ৬০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১৬০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকায় কিছুটা কম দামে পাওয়া গেলেও অন্যান্য সবজির আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সরবরাহ সংকট ও বিক্রি কমে যাওয়ার কারণ
সবজি বিক্রেতা আলম হোসেন জানান, পাইকারি বাজার থেকে সব ধরনের সবজি আগের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তিনি বলেন, “পাইকারি বাজারে এখন এসব সবজির সরবরাহ কম, এ কারণেই দাম বেড়েছে।” দাম বাড়ার কারণে বিক্রির পরিমাণও কমে গেছে বলে জানান তিনি। আলম হোসেনের ভাষ্যমতে, “আগে যে ক্রেতা ১ কেজি সবজি কিনতো, এখন সেই ক্রেতাই আধা কেজি সবজি কিনছে। ফলে আমাদের বিক্রির পরিমাণ কমেছে।” তিনি আরও জানান, আগে যেখানে এক আইটেম সবজি ১০-২০ কেজি করে আনা হতো, দাম বৃদ্ধির কারণে এখন সেই সবজি ৫-৭ কেজি করে আনা হচ্ছে। তবে, নতুন করে সবজি বাজারে আসতে শুরু করলে দাম কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102