রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬০ Time View

সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
দেড়যুগ পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মোঃ মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, এ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মোঃ রাশেদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন সহ বিএনপির হাজারো নেতাকর্মীবৃন্দ।

কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাই এর মধ্যে ফরিদপুর জেলা বিএনপি সহ প্রতিটি উপজেলা কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফরিদপুরের উপজেলাগুলোর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102