বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচন সময়সীমা নিয়ে জামায়াতের আপত্তি নেই: আজহারুল ইসলাম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৮ Time View

অনলাইন ডেস্ক ॥
রংপুর, ১৩ জুন: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ঘোষিত আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। আজ সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সদ্য কারামুক্ত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা জানান।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, “বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন সংস্কার। আমরা আগেই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছিলাম। এই সময়কে আমরা যৌক্তিক মনে করি। সরকারের ঘোষিত সময়সীমা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এপ্রিলের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো সহিংসতা ও বিশৃঙ্খলা যেন না ঘটে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। দেশের মানুষ মতপ্রকাশের সুযোগ পেয়েছে, এটাই একটি বড় পরিবর্তনের সূচনা।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাবেক আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এ টি এম আজম খান, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102