বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঈদে বাড়ি যাওয়ার আগে ১২ জরুরি কাজ: নিশ্চিন্ত যাত্রার পূর্ব প্রস্তুতি

Coder Boss
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৩ Time View

একুশের চেতনা ডেস্ক॥
ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্যে ফেরা, নাড়ির টানে শহর ছেড়ে বাড়ি ফেরা। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ইতোমধ্যেই রাজধানীবাসীর অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। আগামী বৃহস্পতিবার ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্তু সরকারি ছুটি , ফলে ৫ জুন থেকেই বাড়ির উদ্দেশে যাত্রা করবেন অনেকে।

তবে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিশ্চিন্ত করতে হলে রওনা দেওয়ার আগে ঘরবাড়ি সুরক্ষিত রাখতে কিছু গুরুত্বপূর্ণ কাজ আগেভাগে করে নেওয়া জরুরি। নিচে এমন ১২টি করণীয় তুলে ধরা হলো যা আপনার ঈদকে করে তুলবে নির্ভার ও আনন্দময়:

১. প্রয়োজনীয় জিনিসের তালিকা করুন: বাড়ি থেকে বের হওয়ার আগেই আপনার ব্যাগপত্র গুছিয়ে নিন। মোবাইল চার্জার, জরুরি ওষুধ, দরকারি কাগজপত্র ইত্যাদি যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখুন।

২. গ্যাসের সংযোগ বন্ধ করুন: বাড়ি ছাড়ার আগে গ্যাসের চুলা ভালোভাবে বন্ধ করেছেন কিনা নিশ্চিত হোন। দুর্ঘটনা এড়াতে চাইলে গ্যাস লাইনের প্রধান ভাল্ভও বন্ধ করে যাওয়া বুদ্ধিমানের কাজ।

৩. বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করুন: ফ্যান, টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সুইচ ও প্লাগ খুলে দিন। এতে আগুন বা শর্টসার্কিটের ঝুঁকি কমবে।

৪. ফ্রিজ খালি করে রাখতে পারেন: যদি দীর্ঘ সময়ের জন্য বাড়ি ছাড়েন এবং ফ্রিজে খাবার না থাকে, তাহলে ফ্রিজ খালি করে বন্ধ করে দিতে পারেন।

৫. পানির কল ঠিকভাবে বন্ধ করুন: অনেক সময় পানি না থাকলে খোলা কলের কথা মনে থাকে না। এতে পরে পানি এলে অপচয় ও ভেজাভেজি হতে পারে, তাই সব কল ভালোভাবে বন্ধ করুন।

৬. পানি জমে থাকা রোধ করুন: বালতি, বদনা, ড্রাম ইত্যাদি খালি করে উল্টো করে রাখুন। কমোড ঢেকে দিন। জমে থাকা পানিতে ডেঙ্গু মশার লার্ভা জন্মাতে পারে।

৭. ঝড়বৃষ্টির প্রস্তুতি নিন: যেহেতু বর্ষাকাল চলছে, তাই ছাদ, বারান্দা বা রান্নাঘরের পানি জমার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

৮. অপ্রয়োজনীয় কাপড় গোছান: অযথা কাপড়চোপড় ছড়িয়ে না রেখে পরিপাটি করে গুছিয়ে রেখে যান।

৯. ঘর জীবাণুমুক্ত করুন: ফ্লোর, বারান্দা, বাথরুম ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করুন। অ্যারোসল ছিটিয়ে নিন এবং ঘরের ঝুল পরিষ্কার করে দিন।

১০. অপ্রয়োজনীয় জিনিসপত্র সরান: ফাঁকা বোতল বা কনটেইনার ঘরে রেখে যাবেন না। ডাস্টবিনে ফেলে দিন।

১১. কক্ষের ছবি তুলে রাখুন: ঘর ত্যাগের আগে প্রতিটি রুমের ছবি তুলে রাখলে ফিরে এসে কোনো অসামঞ্জস্য চোখে পড়লে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

১২. তালা-চাবির নিশ্চয়তা নিন: সব দরজা ও জানালার তালা ভালোভাবে লাগানো হয়েছে কিনা নিশ্চিত হোন। সব চাবি আপনার সঙ্গে নিতে ভুলবেন না।

এই সাবধানতাগুলো মেনে চললে আপনার ঈদ কাটবে নির্ভার ও আনন্দময়, আর ফিরে এসে বাড়ির পরিস্থিতিও থাকবে নিরাপদ ও সুরক্ষিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102