রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৬ Time View

মিরন খন্দকার

ঢাকা॥ শুক্রবার ৩০ মে, ধামরাইয়ের মুন্নু কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানের অসামান্য অবদান স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গেছেন। তার দেশপ্রেম ও আত্মত্যাগ আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধামরাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামছুল ইসলাম। তিনি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধামরাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব মো. রাকিবুর রহমান ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ধামরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মো. আশিকুজ্জামান স্বপন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো. আতিকুর রহমান, জনাব মো. আনোয়ার জাহিদ তালুকদার, জনাব মো. মোজাম্মেল হক, জনাব মীর জাহাঙ্গীর আলী, জনাব মো. আব্দুল আলীম মাস্টার, ধামরাই পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব ইঞ্জিঃ মারুফ সিকদার, জনাব আব্দুল আলীম এবং জনাব মোঃ ফিরোজ খান বাবু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধামরাই পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব মো. হাবিবুর রহমান, কৃষক দল ধামরাই পৌর বিএনপি’র সভাপতি মো. আলতাফ হোসেন তালুকদার, ৫ নং ওয়ার্ড ধামরাই পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ধামরাই পৌর বিএনপি’র সহ যুব বিষয়ক সম্পাদক জনাব মো. হুমায়ূন আহমেদ রোমান সিকদার, এবং শ্রমিক দল ধামরাই পৌর বিএনপি’র সভাপতি মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102