মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

অপকর্ম বন্ধ করুন, নাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে: মির্জা ফখরুল

Coder Boss
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮২ Time View

অনলাইন ডেস্ক॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। সাধারণ মানুষই তার বিচার করবে। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ওপর অনেক অত্যাচার করেছেন, তাই জনগণ তাকে আর গ্রহণ করবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। কেউ অন্যায় করলে জেলা নেতাদের উচিত তাদের শক্ত হাতে দমন করা অথবা পুলিশের হাতে তুলে দেওয়া। তিনি বলেন, অপকর্ম বন্ধ না করলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে।

ধানের শীষে ভোট চেয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচনে জনগণ চাইলে তারা আবার সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ করবেন।

খালেদা জিয়ার বার্তা তুলে ধরে তিনি বলেন, আমাদের নেত্রী হাসপাতালে বসেও বলেছেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।

জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর রহমান একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত, তাহলে ছিঁড়ে খেত।

গণসংযোগে তিনি তার নির্বাচনী এলাকায় আওয়ামী সরকারের সাবেক এমপির জন প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি। কারণ আপনারা বিএনপিকে সমর্থন করেন। এমন অনেক এলাকা আছে, বিএনপিকে সমর্থন করার কারণে বঞ্চিত করা হয়েছে। তিনি প্রশ্ন করেন, এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? তিনি সবাইকে মিলে একটি ভালোবাসার দেশ গড়ার আহ্বান জানান।

পরে তিনি ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে যোগ দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102