শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত

হাট দখল ও খাজনা তোলা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ Time View

বিশেষ প্রতিনিধি॥
ডুমুরিয়া উপজেলা খুলনার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ প্রায় ১৬ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতদের মধ্যে উভয়পক্ষের ১৬ জনের নাম পাওয়া গেছে।
এরা হলেন—সুলতান সেলিম (৫৫), তামিম শেখ(৩০), রানা আহমেদ (২৩) ও বিপ্লব (২৫), সেলিম তরফদার (৫৩), তামিম শেখ (৩৫), দেবব্রত রায় (৪৮), রানা শেখ (২৫), রাব্বি মোড়ল (৩৩), রবিউল ইসলাম গাজী (৪৮), সরদার দৌলত হোসেন(৫৫), হাকিম গাজী (৪৬), বিএম হাবিবুর রহমান হবি (৫২), আমিনুর রহমান (২৭), রাহুল ও আবু হাসান। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন গ্রুপের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর গরুহাট ও ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় গরু হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুকনগর বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারি ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102