বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

আওয়ামী লীগের টাকার লোভে না পড়তে দলীয় নেতাদের প্রতি শামা ওবায়েদের হুঁশিয়ারি

Coder Boss
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫০ Time View

অনলাইন ডেস্ক ॥
আওয়ামী লীগ গত ১৭ বছরে টেন্ডারবাজি-চাঁদাবাজি ও লুটপাট করে যে টাকা কামাই করেছে, সেই টাকার লোভে না পড়ার জন্য নিজ দলের নেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজ নির্বাচনীয় এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ শুধু টিআর-জিআর খাইছে। সাধারণ জনগণের কোনো উন্নয়ন তারা করেনি।
আর ছাত্রলীগ-যুবলীগ টেন্ডারবাজি-চাঁদাবাজি ও লুটপাট করেছে। সতরাং তাদের কাছে অনেক টাকা পয়সা আছে। আপনারা (বিএনপি নেতারা) ওই টাকার লোভে পইড়েন না। যদি জিয়াউর রহমান, তারেক রহমান ও খালেদা জিয়ার আদর্শ লালন করে থাকেন, তাহলে লোভে পড়া যাবে না।

তিনি বলেন, শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির যারা গত ১৫ বছর আমাদের সাথে ছিল না, লোভে পড়ে সেই বেইমানদেরও দলে জায়গা দেওয়া যাবে না। যদিও তারা দলে আসতে চায়, তাহলে পেছনের চেয়ারে পরীক্ষা দিয়ে আসতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অতএব সকলকে সতর্ক থাকতে হবে।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন, রফিক মোল্যা, জাহিদ মাতুব্বর, যুবদল নেতা মামুন চৌধুরী, মাহফুজ খান, ছাত্রদল নেতা সাইফুল আলম, রাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102