বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ওমরাহ যাত্রীদের সুখবর দিলেন সৌদি সরকার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ Time View

অনলাইন ডেস্ক॥
গত বছরের মার্চে সৌদি সরকার সব হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছিলেন। এবার পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

এর আগে দেশটি এক নির্দেশনায় বলেছিলেন, ১০ ফেব্রুয়ারির পর যারা ওমরাহ করতে আসবেন, তাদের অবশ্যই নেইসেরিয়া মেনিনজাইটিস টিকা নিতে হবে। এতে আরও বলা হয়েছিল, সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এটি কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, সৌদিতে আসার অন্তত ১০দিন আগে টিকাটি নিতে হবে ও তিন বছর আগে যারা টিকা নিয়েছিলেন তাদেরও নতুন করে নিতে হবে। তবে নতুন নির্দেশনার মাধ্যমে আগের সব নির্দেশনাই বাতিল হয়ে গেছে। এরই মধ্যে দেশটির সিভিল এভিয়েশন এ সংক্রান্ত নির্দেশনা সব বিমান সংস্থাকে পাঠিয়েছে।

এদিকে পবিত্র রমজান মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি আছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে সবচেয়ে বেশি মানুষ ওমরা করতে যান। মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতার কারণে সাধারণ মানুষের সৌদিতে যাওয়া একটু কঠিন হয়ে পড়েছিল। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে এখন সবাই নির্বিঘ্নে সৌদিতে গিয়ে ওমরা করে আসতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102