রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ঢাবি উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২০১ Time View

অনলাইন ডেস্ক॥

আজ (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে
এ জরুরি সভা করবেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

পাঁচ দফা দাবি নিয়ে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল। এ সময় কথা না বলেই তাদের বের করে দেয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইট-পাটকেল নিক্ষোপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত ৩টা পর্যন্ত। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

পরে ঢাবির সহ-উপাচার্যের বহিষ্কার দাবিতে রাজধানীর ৭টি পয়েন্টে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যেই সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভায় বসছেন ঢাবি উপাচার্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102