বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সত্য প্রকাশে সাংবাদিকদের কেউ হুমকি দিলে আমাদের জানাবেন : সারজিস

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ Time View

অনলাইন ডেস্ক॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এর আগে সাংবাদিকরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেনি। এখন সত্য বলার দিন আসছে, কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, এ সুযোগ বারবার আসবে না। সাংবাদিকরা যদি সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনোভাবে হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে আমাদের জানাবেন, আমরা এক হয়ে লড়ব।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি নেতা তৈরিতে ভূমিকা রাখবে। মতপার্থক্যের জন্য খুনি হাসিনার দোসররা সুযোগ নিচ্ছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে। সচিবালয়ে যে আমলারা ছিল, খুনি হাসিনা ওই সব চেয়ারে বসিয়ে রেখেছিল, সেটির প্রমাণ গতকাল রাতের আগুন। চাঁদাবাজি-দখলদারত্ব ও মামলা-বাণিজ্যের জন্য জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দেয়নি।’

সারজিস বলেন, ‘আমরা জানি ঠাকুরগাঁওয়ে মামলা বাণিজ্য হচ্ছে। মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, আর মামলা থেকে নাম কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীদের রাতের বেলায় বাসায় ডেকে আনা হয়, ওখান থেকেই টাকার পরিমাণ ঠিক করা হয়। এগুলোর জন্য তো এত মানুষ জীবন দেয়নি! যেভাবে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও দখলদারত্ব শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে, মনে করব এ গণঅভ্যুত্থানকে পুঁজি করে টিস্যুর মতো ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি শক্তি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। জাতীয় নাগরিক কমিটির কাজ হলো লিডার তৈরি করা। আগামীর বাংলাদেশে কীভাবে আরও পরিচর্যা করা যায়, সেই কাজই জাতীয় নাগরিক কমিটি সে তার জায়গা থেকে করবে।’

সংস্কার নিয়ে সারজিস আলম বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয়নি। তাই আমরা চাই আগামী নির্বাচন যেন শেখ হাসিনা মার্কা নির্বাচন না হয়, সে জন্য সংস্কার প্রয়োজন। তবে সংস্কার একটি সময়সীমার মধ্যে করতে হবে। সংস্কার করতে গিয়ে নির্বাচনের সময় যাতে ফুরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলকে সময় দেওয়া উচিত, যাতে তারা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102