বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুর মেডিকেলের ডা. মো. শাহিন জোদ্দারকে হামলার প্রতিবাদে মানববন্ধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক অধ্যাপক শাহীন জোদ্দার এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. মো. শাহিন জোদ্দারের আপন বড় ভাই মোঃ শামীম জোদ্দার, চাচাতো ভাই সাত্তার জোদ্দার, কোমরপুর ঈদগাহ এর ইমাম রেজাউল করিম, মো. জিহাদুল ইসলাম রত্ন সহ কোমরপুরের এলাকাবাসী।

উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার দাবি করেন।এসময় বক্তারা বলনে, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২:৩০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক চিকিৎসক শাহীন জোদ্দার কে অতর্কিত সন্ত্রাসী হামলা করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।এ ঘটনার ‌প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহীন জোদ্দার ‌অত্যন্ত ভালো ‌ও বিনয়ী চিকিৎসক হিসেবে সুপরিচিত।তিনি একজন মানবিক ডাক্তার।আজ প্রকাশ্য দিবালোকে তার উপর যে হামলা করা হয়েছে ‌এটা নিন্দনীয়। উক্ত আসামি এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ‌বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102