বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

চাঁদাবাজদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে : সেলিম উদ্দিন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ Time View

অনলাইন ডেস্ক॥
ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যের আমির মোহাম্মাদ সেলিম উদ্দিন বলেছেন, যারা দেশে রাজনীতির নামে চাঁদাবাজিতে ব্যস্ত; তাদের রাজনীতি ছেড়ে দেওয়ার সময় এসেছে। কারণ চাঁদাবাজির চেয়ে ভিক্ষাবৃত্তিই উত্তম।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত।

সেলিম উদ্দিন বলেন, এক শ্রেণির আত্মকেন্দ্রিক ও মূল্যবোধহীন রাজনীতিকের কারণে আমাদের রাজনীতি গণমুখী চরিত্র হারিয়েছে। তারা জনগণের কাছে ভোট নিয়ে নিজেরাই দেশের মালিক-মোক্তার হয়ে যান। তাই রাজনীতির এই অশুভ বৃত্ত থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে।

সেলিম উদ্দিন বলেন, আমাদের দেশের রাজনীতিতে অবক্ষয় এখন প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। ফলে প্রচলিত রাজনীতি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই রাজনীতি থেকে এদের প্রতিহত করতে না পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, বরং দেশের ১৮ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। তাই কারো মুখের দিকে না তাকিয়ে নির্ভয়ে চাঁদাবাজিসহ দেশের সব ধরনের অপরাধ প্রবণতা কঠোরহস্তে দমন করতে হবে। আমরা আসন্ন রমজানে বেশি দামে পণ্য কিনতে চাই না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির ইউসুফ আলী মোল্লা। পরিচালনা করেন সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়াত হোসাইন এবং মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক, সহকারী অঞ্চল পরিচালক মু. আতাউর রহমান সরকার।

আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির নূরুল ইসলাম আকন্দ, জামায়াত নেতা মাওলানা গোলাম মাওলা, শামীম হোসাইন ও পেশাজীবী নেতা আব্দুল কুদ্দুসসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102