বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সালথায় প্রণোদনার পেঁয়াজবীজ ৯০ শতাংশ অনঙ্কুরিত বিপাকে কৃষক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥

ফরিদপুরের সালথা প্রণোদনার পেঁয়াজবীজে ক্ষতিগস্থ হয়েছেন কৃষকেরা তারা বলেছেন এ সব বীজের ১০ শতাংশও অঙ্কুরিত হয়নি। অন্তত ৯০ শতাংশ অনঙ্কুরিত রয়ে গেছে।এই বীজ রোপণ, সেচ, সার, কীটনাশক জমি প্রস্তুত বাবদ প্রায় ২৫০০/টাকা খরচ হয়েছে। কিন্তু বীজথেকে চারা গজায়নি এখন নতুন করে বীজ কিনে পেঁয়াজ রোপণ করাও সম্ভব নয়। তাঁরা বলছেন, এসব বীজের ১০ শতাংশও অঙ্কুরিত হয়নি। এ দিকে বীজ বপনের সময় শেষ। এ অবস্থায় হতাশায় দিন কাটছে তাদের।

ফরিদপুরের সালথায় প্রণোদনার পেঁয়াজবীজ আবাদ করতে গিয়ে বিপাকে পড়েছেন ১৪৫০ জন কৃষক। বেশির ভাগ বীজ থেকেই চারা গজায়নি। ফলে জমি প্রস্তুতের খরচই বিফলে গেছে বলে জানিয়েছেন কৃষকেরা।উপজেলা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে রবি মৌসুমের আওতায় ১৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিভিন্ন জাতের পেয়াজবীজ দেওয়া হয়। প্রণোদনা পাওয়া সব কৃষকই ক্ষতির মুখে পড়েছেন।

বারি-১, বারি-৪ ও তাহেরপুর জাতের প্রণোদনার পেঁয়াজবীজ বিতরণ করে উপজেলা কৃষি অফিস। কৃষকেরা বলছেন, নভেম্বর মাসে সরকারি ভাবে ১কেজি করে পেঁয়াজবীজ দিয়েছে সালথা উপজেলা কৃষি অফিস।

জেলা প্রশাসক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি মো. কামরুল হাসান মোল্যা বলেন, বিষয়টি নিয়ে জরুরি মিটিং হয়েছে এবং তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন কুমার সিকদার বলেন, এক হাজার চারশত কৃষক পেঁয়াজবীজ পেয়েছেন । তাদের বীজগুলো না গজানোর অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, শূন্য থেকে ১০ শতাংশ বীজের চারা গজিয়েছে। তিনি বলেন, বিএডিসির সরবরাহ করা পেঁয়াজবীজ কৃষকদের দেওয়া হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ফরিদপুর জেলা কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি একটি তদন্ত দল গঠন করেছে। কৃষি কর্মকর্তা সুদর্শন কুমার আরো বলেন, এ বছর সালথায় উপজেলায় ১২‘শ হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102