বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কাশিমপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম সভাপতি ও মাজহারুল ইসলাম প্রতীক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২৮ সদস্যদের মধ্যে ২৭ জন তাদের ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে আমিনুল ইসলাম (দৈনিক অর্থদৃষ্টি) ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন (এশিয়ান টিভি) পেয়েছেন ১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম প্রতীক (দৈনিক রুপবানী) ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (সিমান্ত দৈনিক) পেয়েছেন ১১ ভোট। সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন মূসা ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পেয়েছেন ৯ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নূরে আলম জিকু (দৈনিক সবুজ নিশান) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন মিয়া (ABC world ) পেয়েছেন ৬ ভোট।

ভোটগ্রহণ শেষে ক্লাবের কার্যকারী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর দবির উদ্দিন সরকার এ ফলাফল ঘোষণা করেন।এর আগে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে মেহেদী হাসান (মোহনা টিভি), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস (রাজধানী টিভি) , সহ- সাংগঠনিক পদে জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে মাওলানা নেছার আহমেদ ( দৈনিক মুক্ত বলাকা), দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা (দৈনিক নয়া দিগন্ত), আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক মানব জমিন), কার্যকরী পরিষদ পদে হুমায়ুন কবির তালুকদার (মাইটিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102