বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কমরেড মোহাম্মদ তোয়াহা কে বাদ দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস হয় না : সাইমুম হক

Coder Boss
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

বিশেষ প্রতিবেদক॥
বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক কমরেড সাইমুম হকের সভাপতিত্বে পার্টির কার্যালয়ে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৭তম স্মরণসভা ঢাকায় অনুষ্ঠিত হয়।

এদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও মহান ভাষা আন্দোলনের সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস বলেন, শ্রমিক কৃষক তথা জনগণের মুক্তির আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন কমরেড মোহাম্মদ তোয়াহা। কিন্তু তার অবদানকে বিস্মৃত করার চেষ্টা চলছে। এমনকি আজ মওলানা ভাসানীর ঐতিহাসিক ভূমিকা ও অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলার প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে।

সভাপতির বক্তব্যে সাইমুম হক বলেন, কমরেড মোহাম্মদ তোয়াহা যুগপৎ গণমুখী ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন সহ মহান স্বাধীনতা সংগ্রামে কমরেড তোয়াহার অবদানকে অস্বীকার করায় উপায় নেই। কমরেড মোহাম্মদ তোয়াহা শ্রমিক শ্রেণীর মুক্তির আন্দোলনের সাথে গণতান্ত্রিক শক্তির সমন্বয় ঘটিয়েছিলেন। কমরেড মোহাম্মদ তোয়াহা মিশে আছে শ্রমিকের ঘামে, কৃষকের রক্তে, ছাত্র যুবকের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সাথে। তিনি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং ছাত্রদের বাস ভাড়া কমানোসহ বিভিন্ন দাবীতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুনিল শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাসুম উদ্দিন মাসুম, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক যুব নেতা সাখাওয়াত হোসেন সৈকত, মহানগর কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবু, মহানগর সদস্য ফিরোজ খান প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102