বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

চাঁদাবাজি ও মারধরের দায়ে ঢাকা উত্তরের বিএনপি নেতা বহিষ্কার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ Time View

বিশেষ প্রতিনিধি॥
রাজধানীর মিরপুরে চাঁদা দাবি, মারধর ও দোকান ভাঙচুরে অভিযুক্ত বিএনপি নেতা মো. সোহেল খানকে বহিষ্কার করেছে দলটি।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। সোহেল খান দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শুক্রবার গণমাধ্যমে চাঁদা না পেয়ে বিএনপি নেতার মারধর-ভাঙচুরের ভিডিও প্রকাশ পায়। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সোহেল খানকে বহিষ্কার করা হয়েছে। অপকর্ম করে কেউ বিএনপিতে থাকতে পারবে না। সে যে পর্যায়ের নেতা হোক না কেন। এ ব্যাপারে আমরা কঠোর।

৪ নভেম্বর মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচা বাজারের ১ নম্বর দোকানে ইউছুফ নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে তাকে মারধর ও দোকান ভাঙচুর করেন সোহেল খান। এ সময় তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি ইউছুফ। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102