রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

বিষাক্ত ট্যানারি বর্জ্যে তৈরি হচ্ছিল মাছ ও মুরগির খাবার

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৭ Time View

সাভার উপজেলা (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারে ট্যানারির বিষাক্ত বর্জ্যে হাঁস-মুরগি ও মাছে খাবার তৈরি করছিলেন একটি অসাধু চক্র। তৈরিকৃত ওইসব কাঁচামাল ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হলমার্কের ভেতরে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম রাজিবের গরুর খামারে এই অভিযান পরিচালনা করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম রাসেল ইসলাস নূরের নেতৃত্ব অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালীন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিত্যক্ত ট্যানারি বর্জ্য থেকে হাঁস-মুরগি ও মাছের খাবার তৈরি করা হয়। সেখানে আমরা এসে কাউকে পাইনি। তবে আমরা ঘটনাস্থলে এসে দেখি ট্যানারির বেশ কিছু বর্জ্য রয়েছে। এরপর সেগুলো পুড়িয়ে এক ধরনের পণ্য তৈরি করা হয়েছে। বর্জ্যগুলো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। আমরা পণ্যগুলো ধ্বংস করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা এই জয়গাটি নজরদারিতে রাখবো, যদি কাউকে পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও এ ধরনের পণ্য যাতে কেউ তৈরি করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102