রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
‘বাংলাদেশ টাইমস’ অফিস ঘেরাও: সাংবাদিকদের সেনা ক্যাম্পে নেওয়ার অভিযোগ জিয়াউর রহমানের ভুলের পুনরাবৃত্তি করছেন তারেক রহমান: আসিফ মাহমুদ থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ডিপিডিসি’র ১০টি পরামর্শ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০০ Time View

বিশেষ প্রতিনিধি॥
গত মঙ্গলবার (১২ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের প্রতি যেসব পরামর্শ দেওয়া হয়েছে-
১. বৈদ্যুতিক কাজে লাইসেন্সপ্রাপ্ত বা সনদপ্রাপ্ত কর্মী নিয়োজিত করা।

২. বাড়িতে বা আঙিনায় পর্যাপ্ত আর্থিং স্থাপন নিশ্চিত করা।

৩. স্থাপনায় ক্যাবল/তার ব্যবহারের সময় ক্যাবলের সক্ষমতা ও মান নিশ্চিত করা লাইসেন্সপ্রাপ্ত বৈদ্যুতিক ঠিকাদার ব্যতীত অন্য কাউকে দিয়ে ওয়ারিং না করানো।

৪. সবসময় মেইন সুইচগুলোতে যথাযথ ক্ষমতাসম্পন্ন ফিউজ তার ব্যবহার নিশ্চিত করা।

৫. আঙিনায় এনার্জি মিটার এবং মিটার- সরঞ্জামের সুরক্ষা নিশ্চিত করা। বৈরী আবহাওয়া থেকে মিটার এবং মিটার-সরঞ্জামকে সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা রাখা।

৬. মিটারিং সরঞ্জামগুলোতে সুরক্ষা সিলে অবৈধ হস্তক্ষেপের আলামত থাকলে অতি দ্রুত তা ডিপিডিসিকে অবহিত করা।

৭. বিল্ডিং নির্মাণের সময় বিল্ডিং থেকে উচ্চচাপ/ নিম্নচাপ লাইনগুলো হতে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখা।

৮. বৈদ্যুতিক দুর্ঘটনা সংঘটিত হলে দ্রুত নিকটস্থ ডিপিডিসি কার্যালয়ে যোগাযোগ করা এবং ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।

৯. অনুমোদিত লোড ও তারের বিদ্যুৎ পরিবহন ক্ষমতার অতিরিক্ত কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকা। এয়ারকন্ডিশনার স্থাপনের ক্ষেত্রে যথাযথ বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা।

১০. দুর্ঘটনা বা প্রাণহানি এড়াতে বাসা/ কর্মস্থলের ওয়ারিং নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করানোর ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102