সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’ ট্রাম্পকে ইরানের নির্বাসিত যুবরাজের হুঁশিয়ারি: ‘শাসনগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হবে আত্মঘাতী’ গৌরবের ৩৮ বছরে ‘ইত্যাদি’: বিনোদন ও নীতিকথার নান্দনিক মেলবন্ধন বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা ঈদযাত্রায় লাশের মিছিল: দুর্ঘটনারোধে প্রয়োজন সমন্বিত মহাপরিকল্পনা শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের গণবিস্ফোরণ: ৫০ অঙ্গরাজ্যের ৩০০০ স্থানে লাখো মানুষের বিক্ষোভ ১১ দিন পর প্রাণ ফিরল হিলি বন্দরে: আমদান-রপ্তানি শুরু প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল: বিদ্যুৎমন্ত্রীর বড় ঘোষণা

আন্তর্জাতিক কপ-২৯ শেষে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ Time View

অনলাইন ডেস্ক ॥
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আন্তর্জাতিক কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন তিনি।সম্মেলনে অংশ নিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন ড. ইউনূস।

কপ-২৯ সম্মেলনে ড. ইউনূস বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বক্তব্য রাখেন এবং বুধবার (১৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে এলডিসি দেশগুলোর উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ড. ইউনূস।

এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। তার বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা।বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। তার প্রথম সফর ছিল জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102