রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার ৩

Coder Boss
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ Time View

বিশেষ প্রতিনিধি॥
ঢাকার সাভার ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। বুধবার (৬ নভেম্বর) রাতে সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মো. আব্দুল হালিম (৩৭), আশুলিয়ার বেলমা এলাকার মো. সেলিম হাওলাদার (২৭) ও সাভার পৌর এলাকার মজিদপুরের বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা সালাম ফরাজি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র- জনতাকে লক্ষ করে গুলি ছোড়ে। এতে অন্তত অর্ধশতাধিক ছাত্র- জনতা শহিদ ও কয়েক শত লোক আহত হয়।

এসব ঘটনায় হতাহতের পরিবার মামলা করে। ওই মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102