বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রূপগঞ্জে বিনামূল্যে  কৃষকের মাঝে বীজ ও  সার বিতরণ 

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

নিলয় আহমেদ রাফি, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত ৬ অক্টোবর বুধবার উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোনিয়া চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম মকসুদুল আবেদীন, কৃষক আব্দুল মতিন, রমজান উদ্দিন চৌধুরী রাসেল প্রমূখ। সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102