শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

সালথায় গণ-অধিকার পরিষদের আনন্দ র‌্যালি ও কার্যালয় উদ্বোধণ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি॥
ফরিদপুরের সালথায় গণ অধিকার পরিষদের আনন্দ র‌্যালি ও উপজেলা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বার) বিকাল ৪টায় উপজেলা সদরের বাইপাস সড়কে এ কার্যালয় উদ্বোধন করেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন। উদ্বোধণ শেষে সদর বাজারে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

সালথা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সালথা উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মোল্যা, সদস্য সচিব সজীব আল হোসাইন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হারুন মিয়া, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম মাহমুদ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

উদ্বোধণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যানের আদর্শ্য বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102