রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির

রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

মজিবুর রহমান, ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।

খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টেকে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বেশ কিছু হোটেলে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পৌরসভার সেনেটারি অফিসার ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102